CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 95
খুলনা বিভাগের তথ্যঃ
খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ১৯৬০ সালে বর্তমানের ১৬টি ( তৎকালীন ৫টি) জেলা নিয়ে খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে খুলনা বিভাগের আয়তন ২২,২৮৫ বর্গকিলোমিটার (৮,৬০৪ বর্গমাইল)। ২০২২ সালের আদমশুমারী অনুয়ায়ী খুলনা বিভাগের জনসংখ্যা ১,৭৪,১৫,৯২৪।
প্রতিষ্ঠাকাল এবং ইতিহাস
ব্রিটিশ ভারতে খুলনা বিভাগ ছিল প্রেসিডেন্সি বিভাগের একটি অংশ। ১৯৪৭ সালের আগে প্রেসিডেন্সি বিভাগের ছয়টি প্রধান জেলা ছিল, মুর্শিদাবাদ, কলকাতা, চব্বিশ পরগনা, খুলনা, যশোর এবং নদিয়া। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় প্রেসিডেন্সি বিভাগ দুইভাগে বিভক্ত হয়ে যায়। ১৯৪৮ সালে পূর্ববঙ্গের নদিয়া জেলার সিংহভাগ নিয়ে নতুন কুষ্টিয়া জেলা গঠন করে। পূর্ব-পাকিস্তান সরকার অবিভক্ত যশোর, খুলনা জেলা ও অবিভক্ত কুষ্টিয়া জেলাকে রাজশাহী বিভাগে যুক্ত করে৷ ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সেই সময়ের রাজশাহী বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা এবং ঢাকা বিভাগের বাকেরগঞ্জনিয়ে খুলনা বিভাগের যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে খুলনা বিভাগ থেকে আলাদা করে বরিশাল বিভাগ গঠিত হয়।
ভৌগোলিক অবস্থান
খুলনা বিভাগ এর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরেরগা ঘেষে রয়েছে নয়নাভিরাম সমুদ্র সৈকত এবং দ্বীপপুঞ্জ।দশটি জেলা সমৃদ্ধ এই বিভাগ পদ্মা নদী এর ব-দ্বীপ বা গ্রেটার বেঙ্গল ডেল্টার একটি অংশবিশেষ। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী, ভৈরব নদ, কপোতাক্ষ নদ, কুমার নদ, চিত্রা নদী, রুপসা নদী, পশুর নদী ইত্যাদি।
প্রশাসনিক জেলা
খুলনা বিভাগ ৫৯টি উপজেলা (উপবিভাজন) ও নিম্নলিখিত ১০টি জেলা (জিলা) নিয়ে গঠিত হয়েছে:
| ক্রম | জেলা | প্রশাসনিক কেন্দ্র |
এলাকা কিমিবর্গ. |
জনসংখ্যা ১৯৯১ আদমশুমারী |
জনসংখ্যা ২০০১ আদমশুমারী |
জনসংখ্যা ২০১১ আদমশুমারী |
জনসংখ্যা ২০২২ আদমশুমারি |
| ১ | কুষ্টিয়া জেলা | কুষ্টিয়া | ১,৬০৮.৮০ | ১,২০২,১২৬ | ১,৭৪০,১৫৫ | ১,৯৪৬,৮৩৮ | ২,১৪৯,৬৯২ |
| ২ | খুলনা জেলা | খুলনা | ৪,৩৯৪.৪৫ | ২,৩১০,৬৪৩ | ২,৫৭৮,৯৭১ | ৩,৯১৮,৫২৭ | ২,৬১৩,৩৮৫ |
| ৩ | চুয়াডাঙ্গা জেলা | চুয়াডাঙ্গা | ১,১৭৪.১০ | ৮০৭,১৬৪ | ১,০০৭,১৩০ | ১,১২৯,০১৫ | ১,২৩৪,০৬৬ |
| ৪ | ঝিনাইদহ জেলা | ঝিনাইদহ | ১,৯৬৪.৭৭ | ১,৩৬১,২৮০ | ১,৫৭৯,৪৯০ | ১,৭৭১,৩০৪ | ২,০০৫,৮৪৯ |
| ৫ | নড়াইল জেলা | নড়াইল | ৯৬৭.৯৯ | ৬৫৫,৭২০ | ৬৯৮,৪৪৭ | ৭২১,৬৬৮ | ৭৮৮,৬৭৩ |
| ৬ | বাগেরহাট জেলা | বাগেরহাট | ৩,৯৫৯.১১ | ১,৪৩১,৩২২ | ১,৫৪৯,০৩১ | ১,৪৭৬,০৯০ | ১,৬১৩,০৭৯ |
| ৭ | মাগুরা জেলা | মাগুরা | ১,০৩৯.১০ | ৭২৪,০২৭ | ৮২৪,৩১১ | ৯১৮,৪১৯ | ১,০৩৩,১১৫ |
| ৮ | মেহেরপুর জেলা | মেহেরপুর | ৭৫১.৬২ | ৪৯১,৯১৭ | ৫৯১,৪৩০ | ৬৫৫,৩৯২ | ৭০৫,৩৫৫ |
| ৯ | যশোর জেলা | যশোর | ২,৬০৬.৯৪ | ২,১০৬,৯৯৬ | ২,৪৭১,৫৫৪ | ২,৭৬৪,৫৪৭ | ৩,০৭৬,৮৪৯ |
| ১০ | সাতক্ষীরা জেলা | সাতক্ষীরা | ৩,৮১৭.২৯ | ১,৫৯৭,১৭৮ | ১,৮৬৪,৭০৪ | ১,৯৮৫,৯৫৯ | ২,১৯৬,৫৮১ |
| মোট | ১০ | ১০ | ২২,২৮৪.২২ | ১২,৬৮৮,৩৮৩২ | ১৪,৭০৫,২২৩ | ১৫,৬৮৭,৭৫৯ | ১৭,৪১৬৬৪৪ |
শিক্ষাব্যবস্থা
খুলনা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
| জেলা | নং | নাম | স্থাপিত | ওয়েবসাইট | ধরন |
| খুলনা | ০১ | খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ১৯৬৭ | kuet.ac.bd | সরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় |
| যশোর | ০২ | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২০০৭ | just.edu.bd | সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| সাতক্ষীরা | ০৩ | সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২০২৪ | ||
| কুষ্টিয়া | ০৪ | ইসলামী বিশ্ববিদ্যালয় | ১৯৮৬ | iu.ac.bd | সাধারণ বিশ্ববিদ্যালয় |
| খুলনা | ০৫ | খুলনা বিশ্ববিদ্যালয় | ১৯৯১ | ku.ac.bd | |
| মেহেরপুর | ০৬ | মুজিবনগর বিশ্ববিদ্যালয় | ২০২৩ | ||
| খুলনা | ০৭ | শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় | ২০২১ | shmu.ac.bd | মেডিকেল বিশ্ববিদ্যালয় |
| ০৮ | খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় | ২০১৫ | kau.ac.bd | কৃষি বিশ্ববিদ্যালয় |
বেসরকারি বিশ্ববিদ্যালয়
| জেলা | নং | নাম | স্থাপিত | ওয়েবসাইট |
| কুষ্টিয়া | ০১ | জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ২০২৪ | |
| ০২ | রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় | ২০১৫ | rmu.ac.bd | |
| ০৩ | লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় | ২০২৩ | ||
| খুলনা | ০৪ | নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় | ২০১২ | nwu.ac.bd |
| ০৫ | নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি খুলনা | ২০১৫ | nubtkhulna.ac.bd | |
| ০৬ | খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় | ২০১৮ | www.kkbau.ac.bd | |
| ০৭ | বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা | ২০২৩ | baustkhulna.ac.bd | |
| চুয়াডাঙ্গা | ০৮ | ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ | ২০১২ | fcub.edu.bd |
মেডিকেল কলেজ
সরকারি মেডিকেল কলেজ
| জেলা | নং | নাম | স্থাপিত | ওয়েবসাইট |
| কুষ্টিয়া | ০১ | কুষ্টিয়া মেডিকেল কলেজ | ২০১১ | www.kumc.edu.bd |
| খুলনা জেলা | ০২ | খুলনা মেডিকেল কলেজ | ১৯৯২ | kmc.college.gov.bd |
| মাগুরা | ০৩ | মাগুরা মেডিকেল কলেজ | ২০১৮ | |
| যশোর | ০৪ | যশোর মেডিকেল কলেজ | ২০১০ | jmc.gov.bd |
| সাতক্ষীরা | ০৫ | সাতক্ষীরা মেডিকেল কলেজ | ২০১১ | satkhiramc.gov.bd |
বেসরকারি মেডিকেল কলেজ
পলিটেকনিক ইনস্টিটিউট
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
| জেলা | নং | নাম | ইআইআইএন | স্থাপিত | ওয়েবসাইট |
| কুষ্টিয়া | ০১ | কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট | ১৩৩১৮৬ | ১৯৬৪ | kushtia.polytech.gov.bd |
| খুলনা | ০২ | খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট | ১৩৩৫৭১ | ১৯৬৩ | khulna.polytech.gov.bd |
| ০৩ | খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | ১৩৯৩৩০ | ২০০৫ | kmpi.polytech.gov.bd | |
| ঝিনাইদহ | ০৪ | ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট | ১৩২৯৫৯ | ২০০৪ | jhenaidah.polytech.gov.bd |
| মাগুরা জেলা | ০৫ | মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট | ১৩২৯১৮ | ২০০৮ | magura.polytech.gov.bd |
| যশোর | ০৬ | যশোর পলিটেকনিক ইনস্টিটিউট | ১৩৩৮০৫ | ১৯৬৫ | polytechnic.jessore.gov.bd |
| ০৭ | মনিরামপুর মডেল পলিটেকনিক ইনস্টিটিউট | ১৩৫৪৯১ | ২০১১ | ||
| সাতক্ষীরা | ০৮ | সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট | ১৩২২৬৫ | ২০০২ | polytechnic.satkhira.gov.bd |
বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
আরও দেখুন: বাংলাদেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
খুলনা বিভাগে ২৬টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রয়েছে।
| জেলা | উপজেলা | নং | প্রতিষ্ঠানের নাম | ইআইআইএন | স্থাপিত | ওয়েবসাইট |
| কুষ্টিয়া | কুষ্টিয়া | ০১ | কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩২৪৪৯ | ১৯৮৪ | tsc.kushtia.gov.bd |
| ভেড়ামারা | ০২ | ভেড়ামারা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৯৬৭৩ | ২০২১ | tscbheramara.kushtia.gov.bd | |
| দৌলতপুর | ০৩ | হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৩১৩২ | ১৯৮১ | hosenabadtsc.gov.bd | |
| খুলনা | পাইকগাছা | ০৪ | পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ২০২২ | tscpaikgasa.khulna.gov.bd | |
| ডুমুরিয়া | ০৫ | ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৯৩২৩ | ২০২২ | dumuriatsc.edu.bd | |
| বটিয়াঘাটা | ০৬ | বটিয়াঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ||||
| ঝিনাইদহ | ঝিনাইদহ | ০৭ | ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩২৮৮২ | ১৯৬৫ | jhenaidahtsc.gov.bd |
| চুয়াডাঙ্গা | চুয়াডাঙ্গা | ০৮ | চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৩০৫৭ | ১৯৬৪ | www.tscchuadanga.gov.bd |
| জীবননগর | ০৯ | জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৯৩৩৭ | ২০২১ | tscjibannagar.chuadanga.gov.bd | |
| মেহেরপুর | মেহেরপুর | ১০ | মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৩০৬৬ | www.tscmeherpur.gov.bd | |
| মুজিবনগর | ১১ | মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৯৩২৮ | tscmujibnagar.meherpur.gov.bd | ||
| বাগেরহাট | বাগেরহাট | ১২ | বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৩৪০৬ | ১৯৬৫ | tsc.bagerhat.gov.bd |
| রামপাল | ১৩ | রামপাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | tscrampal.bagerhat.gov.bd | |||
| মোংলা | ১৪ | মোংলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ২০২১ | tscmongla.bagerhat.gov.bd | ||
| যশোর | যশোর | ১৫ | যশোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৩৮০০ | ২০০১ | tsc.jessore.gov.bd |
| শার্শা | ১৬ | শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৯৪৮০ | |||
| কেশবপুর | ১৭ | আবু শারাফ সাদেক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৯৪৯৪ | |||
| মনিরামপুর | ১৮ | মনিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৯৪৬২ | |||
| সাতক্ষীরা | সাতক্ষীরা | ১৯ | সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩২২৭৫ | ||
| কালিগঞ্জ | ২০ | কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,
সাতক্ষীরা |
১৩৯৩৫৫ | |||
| শ্যামনগর | ২১ | শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ||||
| মাগুরা | মাগুরা | ২২ | মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৩১৮৭ | ||
| শালিখা | ২৩ | শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩৯৪৯৯ | |||
| মহম্মদপুর | ২৪ | মহম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ||||
| নড়াইল | নড়াইল | ২৫ | নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | ১৩২৯২৫ | ||
| কালিয়া | ২৬ | কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ |
শিল্প
খুলনা বিভাগ শিল্পে সমৃদ্ধ একটি বিভাগ।
খুলনা বিভাগের প্রধান সমৃদ্ধ জেলা হল:
- খুলনা
- কুষ্টিয়া
- যশোর
খুলনা বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলাতে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও বাগেরহাট সহ বাকি জেলা গুলোতে কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
দর্শনীয় স্থান
ষাট গম্বুজ মসজিদ
ষাট গম্বুজ মসজিদ
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি। মসজিদটি বাগেরহাট সদর উপজেলায় অবস্থিত। ধারনা করা হয় মসজিদটি ১৫শ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে।
শিলাইদহ কুঠিবাড়ি
শিলাইদহ কুঠিবাড়ি
শিলাইদহ কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার শিলাইদহে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি স্থান। রবীন্দ্রনাথ শিলাইদহ কুঠিবাড়িতে থাকার সময় অনেক সাহিত্য রচনা করেছিলেন। ১৯১২ সালে এখানে থাকার সময় তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের কাজ শুরু করেছিলেন। ১৯০৫ সালে রবীন্দ্রনাথ এখানে থেকে একটি গান লিখেছিলেন যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
লালন শাহের মাজার
লালন শাহের মাজার
লালন শাহের মাজার কুষ্টিয়া নগরের পূর্ব দিকে ছেউড়িয়াতে অবস্থিত লালনের সমাধিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি মাজার। ১৮৯০ সালে লালন মারা যান। ১৯৬৩ সালে মাজারটি নির্মাণ করা হয়। প্রতিবছর লালনের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালন মেলা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর স্মৃতিসৌধ ও স্মৃতি কমপ্লেক্স
মুজিবনগর স্মৃতিসৌধ
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী (অস্থায়ী)। ১৯৮৭ সালে স্মৃতিস্তম্ভ ও ১৯৯৬ সালে স্মৃতি কমপ্লেক্স নির্মাণ রা হয়।
মধুপল্লী
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি
মধুপল্লী যেখানে ১৮২৪ মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ ও শৈশব অতিবাহিত করেছেন যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। মধুপল্লী যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে অবস্থিত। এখানে ১৯৮৪ সালে মাইকেল মধুসূদন স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু
বামে হার্ডিঞ্জ ব্রিজ ও ডানে লালন শাহ সেতু
হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত দুইটি সেতু। হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের একটি ঐতিহাসিক রেলসেতু যার নির্মাণ কাজ শুরু হয় ১৯০৯ সালে এবং ১৯১৫ সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় চার্লস হার্ডিঞ্জের নামানুসারে এই রেলসেতুর নামকরণ করা হয়। লালন শাহ সেতুর উদ্বোধন হয় ২০০৪ সালে। উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের জন্য এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সাধক লালনের নামানুসারে সেতুটির নামকরন করা হয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
- খান জাহান আলী– মুসলিম ধর্ম প্রচারক
- প্রফুল্ল চন্দ্র রায়– বাঙ্গালী রসায়নবিদ
- লালন শাহ– আধ্যাত্মিক ফকির সাধক
- কৃষ্ণচন্দ্র মজুমদার– কবি
- মাইকেল মধুসূদন দত্ত– ঊনবিংশ শতাব্দীর কবি
- আমির হামজা (কবি)– বীরমুক্তিযোদ্ধা
- ফররুখ আহমদ– কবি
- সৈয়দ আলী আহসান– কবি
- সিকান্দার আবু জাফর– কবি
- কাজী কাদের নেওয়াজ– কবি
- গোলাম মোস্তফা– কবি
- মোহাম্মদ লুৎফর রহমান– কবি
- মোহাম্মদ হামিদুর রহমান– বীরশ্রেষ্ঠ
- নূর মোহাম্মদ শেখ– বীরশ্রেষ্ঠ
- হারুনুর রশীদ– বীরপ্রতীক
- এম শমশের আলী– পরমাণু বিজ্ঞানী
- আবু সালেহ– ছড়াকার
- মৃণালিনী দেবী– রবীন্দ্রনাথ ঠাকুর এর স্ত্রী
- যতীন্দ্রমোহন বাগচী– কবি
- এস এম শফিউদ্দিন আহমেদ– ১৭তম বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান
- বনানী চৌধুরী– প্রথম মুসলিম চিত্রনায়িকা
- ববিতা– চিত্রনায়িকা
- মৌসুমী– চিত্রনায়িকা
- সুচন্দা– চিত্রনায়িকা
- চম্পা– চিত্রনায়িকা
- শাবনূর– চিত্রনায়িকা
- সালমা আক্তার– সংগীতশিল্পী
- তানভীর মোকাম্মেল– চিত্রপরিচালক
- আসিফ ইমরোজ– চিত্রনায়ক
- হাবিবুল বাশার সুমন– সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- মাশরাফি বিন মুর্তজা– সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, রাজনীতিবিদ
- সাকিব আল হাসান– সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, রাজনীতিবিদ
- আব্দুর রাজ্জাক– সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- সালমা খাতুন– অধিনায়ক, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
- রুমানা আহমেদ– ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
- আব্দুল হালিম– ফুটবল জাদুকর, গিনেস বিশ্ব রেকর্ডকারী
- মনির খানসংগিত শিল্পী
সংগৃহিতঃ
