বরিশাল বিভাগ এর তথ্য ঃ

বরিশাল বিভাগ এর তথ্য ঃ

বরিশাল বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। ১৯৯৩ সালে দেশের দক্ষিণাঞ্চলের ছয়টি জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়। এ প্রশাসনিক অঞ্চল পূর্বে ঢাকা বিভাগ (১৮২৯-১৯৬০) ও খুলনা বিভাগ (১৯৬০-১৯৯২) এর অন্তর্গত ছিল।

ভৌগোলিক অবস্থান

এই বিভাগের উত্তরে ঢাকা বিভাগ, পশ্চিমে খুলনা বিভাগ, পূর্বে চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক বিভাজন

এই বিভাগের মোট জেলার সংখ্যা ৬ (ছয়) টি; অন্তর্ভুক্ত জেলাসমূহ হলোঃ

  1. বরিশাল জেলা
  2. পটুয়াখালী জেলা
  3. ভোলা জেলা
  4. বরগুনা জেলা
  5. ঝালকাঠি জেলা
  6. পিরোজপুর জেলা।

নদ-নদী

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জালের ন্যায় নদী ছড়িয়ে আছে; বরিশাল বিভাগেও তেমনই নদ-নদীর সংখ্যা প্রচুর। এই বিভাগের উল্লেখযোগ্য নদ-নদীসমূহ হচ্ছে কীর্তনখোলা, মেঘনা, আড়িয়াল খাঁ, ধানসিঁড়ি, সন্ধ্যা নদী.বলেশ্বর নদী।

ধর্ম

বরিশাল বিভাগে মুসলিম ও হিন্দুসহ কিছু সংখ্যক খ্রিষ্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের লোকজন একত্রে বসবাস করে।

শিক্ষা প্রতিষ্ঠান

সরকারি ব্রজলাল কলেজ, বরিশাল।

আধুনিক মাদরাসা শিক্ষার এক যুগান্তকারী বিস্ময়, মাদরাসা বোর্ডের শীর্ষে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা প্রখ্যাত দার্শনিক, সমাজ সংষ্কারক হযরত মাওলানা মুহাম্মদ আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫০ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে হাফেজ ছাত্রদের জন্য একমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান দারুল কায়েদ তাহিলী মাদরাসা বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী হুজুর প্রতিষ্ঠা করেন। চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানটি ১৯২৪ সালে সৈয়দ মুহাম্মদ ইসহাক প্রতিষ্ঠা করেন। প্রথমে আলিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮২ সালে সৈয়দ ফজলুল করিম মাদ্রাসার কওমী শাখা চালু করেন। বর্তমানে উভয় শাখার শিক্ষাদান করা হয়। কওমী শাখার আচার্য সৈয়দ রেজাউল করিম ও আলিয়া শাখার আচার্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ব্রজমোহন কলেজ বরিশাল বিভাগের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৮৮৯ সালে অশ্বিনীকুমার দত্ত প্রতিষ্ঠা করেন। বর্তমানে উচ্চ শিক্ষার জন্য বরিশাল বিভাগে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় (বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় (গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ), দুটি সরকারি মেডিকেল কলেজ (শের-এ-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজ) একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ) ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এছাড়াও প্রতি জেলায় উচ্চ শিক্ষার জন্য বেশ কয়েকটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে বরিশাল বোর্ডে ২০টি সরকারি কলেজ সহ মোট কলেজের সংখ্যা ৩০৯টি।

উল্লেখযোগ্য ব্যক্তি

আরও দেখুন: বিষয়শ্রেণী:বরিশাল বিভাগের ব্যক্তি

  • দেলাওয়ার হোসাইন সাঈদী(২ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩), মোফাসসিরে কোরআন, সাবেক সংসদ সদস্য ।
  • আবদুর রহিম- ইসলামি পণ্ডিত, ইসলামি রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং লেখক তিনি একজন অনুবাদক হিসেবেও সর্বজন স্বীকৃত।
  • বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর- বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা ।
  • বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল- বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা ।
  • নেছারউদ্দীন আহমদ- পীর ও ধর্ম প্রচারক ।
  • আবু জাফর মোহাম্মদ সালেহ- পীর, শিক্ষাবিদ, ধর্ম প্রচারক ।
  • আযীযুর রহমান কায়েদ- দার্শনিক ও সমাজ সংষ্কারক
  • সৈয়দ মুহাম্মদ ইসহাকপীর ও রাজনীতিবীদ ।
  • আবুল কাশেম ফজলুল হক- রাজনীতিবীদ ।
  • সৈয়দ ফজলুল করিম- পীর ও রাজনীতিবীদ ।
  • সৈয়দ রেজাউল করিম- পীর ও রাজনীতিবীদ ।
  • সৈয়দ ফয়জুল করিম- ইসলামী পন্ডিত ও রাজনীতিবীদ ।
  • মুহাম্মদ মিজানুর রহমান- সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ।
  • তফাজ্জল হোসেন মানিক মিয়া- সাংবাদিক ।
  • অশ্বিনীকুমার দত্ত- রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যিক ।
  • জীবনানন্দ দাশ- কবি ।
  • সুফিয়া কামাল- কবি ।
  • কামিনী রায়- কবি ।
  • কুসুমকুমারী দাশ- কবি ।
  • আহসান হাবীব- কবি ।
  • মোহাম্মদ কেরামত আলী- রাজনীতিবীদ, শিক্ষাবিদ ও সমাজসেবক ।
  • লোকমান হোসেন মিয়া- সিনিয়র সচিব গণপ্রজাতন্ত্রী ।বাংলাদেশ, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ।
  • আবদুল গাফফার চৌধুরী- গ্রন্থকার, কলাম লেখক

 

 

সংগৃহিতঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এক নজরে নরসিংদী জেলা
আজকের আর্টিক্যাল এর মাধ্যমে আমরা নরসিংদী জেলা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এক নজরে নরসিংদী…
বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি ‘বিসিএস’ পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন !
বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন ! বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন,…