রংপুর বিভাগ এর তথ্যঃ

রংপুর বিভাগ এর তথ্যঃ

 রংপুর বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে গঠিত। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়।[১] রংপুর বিভাগের পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, পশ্চিম ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে রাজশাহী বিভাগ অবস্থিত।

রংপুর বিভাগীয় অফিসের অত্যাধুনিক অডিটরিয়ামমূলগেট

ইতিহাস

বাংলাদেশ সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি ২০১০ সালের ২৫ জানুয়ারি রংপুরকে দেশের সপ্তম বিভাগ হিসেবে অনুমোদন দেয়। এর আগে ২০০৯ সালের ১৩ জুলাই মন্ত্রীসভার বৈঠকে রংপুরকে বিভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে একটি কমিটি তৈরি করা হয় এবং কমিটি ২১ জুলাই তারিখে প্রতিবেদন জমা দেয়।[২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জানুয়ারি ২০২২ এ এক ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। বিভাগীয় অফিসটি মোট ১৫ একর জমিতে প্রতিষ্ঠিত।

রংপুর বিভাগের মানচিত্র

ভৌগোলিক অবস্থান : রংপুর বিভাগ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ঐতিহ্যবাহী জনপদ। এই বিভাগের ভৌগলিক অবস্থান  ২৫ ডিগ্রী ৫০ মিনিট উত্তর অক্ষাংশ ৮৯ডিগ্রী ০০ মিনিট পূর্ব   দ্রাঘিমাংশ পর্যন্তবিস্তৃত।

প্রাচীন শাসনঞ্চল

সম্রাট আকবর এর সেনাপতি মানসিং ১৫৭৫ সালে এই রংপুর অঞ্চল কারায়ত্ত করেন। ১৬৮৬ সাল নাগাদ পুরো রংপুর অঞ্চল মোগল সাম্রাজের অধীনে চলে যায়। কুড়িগ্রামে অবস্থিত মোঘলবাসা, মোঘলহাট এখনো তার স্মৃতি বহন করে। তখন মূলত শাসনাঞ্চল ২ ভাগে ভাগ ছিল৷ এক অংশ নিয়ন্ত্রণ করত ঘোড়াঘাটের সরকার এবং অন্যাংশ ছিল পিঞ্জিরার সরকার। ঘোড়াঘাট ও রংপুরের এই শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকর্তা ছিল রিয়াজ-আস-সালাতিন। কোম্পানি শাসনের শুরুতে রংপুরের মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জসহ বেশকিছু অঞ্চলে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ সহ অনেক বিদ্রোহ সংঘটিত হয়।[৫]

জেলাসমূহ

৮টি জেলা নিয়ে গঠিত এই বিভাগটি; এগুলো হলো:

  1. কুড়িগ্রাম
  2. গাইবান্ধা
  3. ঠাকুরগাঁও
  4. দিনাজপুর
  5. নীলফামারী
  6. পঞ্চগড়
  7. রংপুর
  8. লালমনিরহাট

ওয়েব সাইটঃ https://www.rangpurdiv.gov.bd/

সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হোয়াটসঅ্যাপে গ্রুপ
হোয়াটসঅ্যাপে গ্রুপ, চ্যানেল ও কমিউনিটির এক্সপার্ট ম্যানেজমেন্ট গাইড! আজকের ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাধ্যম নয়, এটি এখন ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং বিভিন্ন সংগঠন পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপের তিনটি শক্তিশালী ফিচার—গ্রুপ (Group), চ্যানেল (Channel) এবং কমিউনিটি (Community)—এর মধ্যে পার্থক্য এবং এদের সঠিক ব্যবহার সম্পর্কে বিভ্রান্ত হন। আপনি যদি একজন ব্যবসার মালিক, শিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো সংগঠনের অ্যাডমিন হয়ে থাকেন, তবে এই ফিচারগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারা আপনার জন্য অপরিহার্য। এই বিস্তারিত গাইডটি আপনাকে হোয়াটসঅ্যাপের এই তিনটি ফিচারের এক্সপার্ট হতে সাহায্য করবে। আসুন, ধাপে ধাপে জেনে নেই সবকিছু। প্রথম ধাপ: পার্থক্যটা কোথায়? গ্রুপ, চ্যানেল ও কমিউনিটি যেকোনো কিছু ম্যানেজ করার আগে তার মধ্যেকার মূল পার্থক্য বোঝা জরুরি। নিচের সারণীটি আপনাকে এক নজরে এদের পার্থক্য বুঝতে সাহায্য করবে। ফিচার (Feature)গ্রুপ (Group)চ্যানেল (Channel)কমিউনিটি (Community)মূল উদ্দেশ্যছোট বা পরিচিত দলের মধ্যে দ্বিমুখী আলোচনা এবং তথ্য আদান-প্রদান।একমুখী সম্প্রচার (One-way broadcast)। অ্যাডমিন তথ্য দেবেন, সদস্যরা দেখবেন।একাধিক সম্পর্কিত গ্রুপকে একটি ছাতার নিচে এনে সুসংগঠিত করা।যোগাযোগের ধরনদ্বিমুখী (Two-way)। সব সদস্য মেসেজ পাঠাতে পারে (অ্যাডমিন নিয়ন্ত্রণ না করলে)।একমুখী (One-way)। শুধুমাত্র অ্যাডমিন বা নির্মাতারা পোস্ট করতে পারেন।মূলত একমুখী (অ্যানাউন্সমেন্ট গ্রুপে), তবে সাব-গ্রুপগুলোতে দ্বিমুখী আলোচনা সম্ভব।সদস্য সংখ্যাসর্বোচ্চ ১,০২৪ জন (এখন পর্যন্ত)।অসীম (Unlimited)।একটি কমিউনিটিতে সর্বোচ্চ ৫০টি গ্রুপ এবং অ্যানাউন্সমেন্ট গ্রুপে ৫,০০০ জন সদস্য যুক্ত করা যায়।অ্যাডমিন কন্ট্রোলকে সদস্য যুক্ত করবে, কে মেসেজ পাঠাবে—ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।অ্যাডমিনদের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। সদস্যদের তালিকা কেউ দেখতে পায় না।কমিউনিটি অ্যাডমিন মূল নিয়ন্ত্রণকারী। তিনি গ্রুপ যুক্ত বা বাদ দিতে পারেন। গ্রুপের অ্যাডমিনরা নিজ নিজ গ্রুপ নিয়ন্ত্রণ করেন।প্রাইভেসিসদস্যরা একে অপরের ফোন নম্বর ও প্রোফাইল দেখতে পায়।সদস্যদের ফোন নম্বর এবং প্রোফাইল সম্পূর্ণ গোপন থাকে। কেউ কারো তথ্য দেখতে পায় না।অ্যানাউন্সমেন্ট গ্রুপে সদস্যদের নম্বর গোপন থাকে, কিন্তু সাব-গ্রুপগুলোতে গ্রুপের প্রাইভেসি সেটিংস অনুযায়ী নম্বর দেখা যায়।…
এক নজরে মাদারীপুর জেলা
আজকের আর্টিক্যাল এর মাধ্যমে আমরা মাদারীপুর জেলা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এক নজরে মাদারীপুর…