বন্ধুর প্রতি বন্ধুর উপকারের প্রতিদান

বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাস।

দুই বন্ধু যাচ্ছে মরুভূমি দিয়ে। পথে ঝগড়া বাধল। একপর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুর মুখে দুম করে ঘুষি মেরে বসল। মার খেয়ে বন্ধুটি মরুভূমির বালুতে লিখল: আজ আমার বন্ধু আমার মুখে ঘুষি মেরেছে।

তারপর তারা আবার ঝগড়া ভুলে সামনে এগোতে লাগল। পথে পড়ল একটি ঝরনা। দুজনে পার হচ্ছে। চড় খাওয়া বন্ধুটি সাঁতার জানত না, সে পাথরে পা হড়কে পড়ে গিয়ে ভেসে যেতে বসেছে। সেই সময় দ্বিতীয় বন্ধুটি জীবন বাজি রেখে তার বন্ধুকে উদ্ধার করল।

চড় খাওয়া বন্ধুটি পাথরের বুকে খোদাই করে লিখল: আজ আমার বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে।

এটা দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করল, কিরে, যখন মারলাম তখন লিখলি বালিতে, আর যখন বাঁচালাম তখন লিখলি পাথরে! এর কারণ কি?

তখন দ্বিতীয় বন্ধুটি মৃদু হেসে জবাব দিল, যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন সেটা বালিতেই লিখতে হয়, যাতে ভালবাসা আর মায়ার বাতাস তা মুছে ফেলতে পারে! কিন্তু যখন কেউ আমাদের সাহায্য করে তা পাথরে খোদাই করতে হয়, যাতে কোনোদিন সেটা আমি মুছে না যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

খুলনা বিভাগের তথ্যঃ
খুলনা বিভাগের তথ্যঃ খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম…