বেচেঁ থাকতে মানুষের মর্ম বুঝেনা কেউ।
আস সুন্নাহ ন্যাচারাল কেয়ার >> ই-লার্নিং>> বেচেঁ থাকতে মানুষের মর্ম বুঝেনা কেউ।
- Posted on
- by digitaldiganta
- 0
- 5:56 am
বেচেঁ থাকতে মানুষের মর্ম বুঝেনা কেউ।
একদল বানর এক কৃষকের ক্ষেত থেকে প্রতিদিন ভুট্টা চুরি করত। এজন্য বানরদের দেখলেই লাঠি নিয়ে তাড়া করত ক্ষেতের মালিক। ফলে বানররা মনের সাধ মিটিয়ে ভুট্টা খেতে পারত না।
একদিন হঠাৎ করেই ওই মালিক অর্থাৎ কৃষক মারা গেলেন। বানররা যখন শুনল যে কৃষক মারা গেছে, তখন তারা আনন্দে খুব নাচানাচি করল।
কিন্তু কৃষক না থাকায় পরের বছর একেবারেই ভুট্টা হলো না। ক্ষুধার্ত বানরের পাল অচিরেই বুঝতে পারল, যাকে তারা শত্রু বলে মনে করেছিল, বাস্তবে সেই কৃষকই তাদের খাদ্য উৎপাদন করছিল।
শিক্ষা: আপনি আজ মূল্য বুঝতে না পেরে যাকে অবহেলা করছেন, একদিন সে যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে, তখন তার গুরুত্ব ঠিকই বুঝতে পারবেন।
সংগৃহিত
Related Post
- July 21, 2025
- by digitaldiganta
- 0
- 3:33 am
ময়মনসিংহ বিভাগ এর তথ্যঃ
এক নজরে ময়মনসিংহ বিভাগঃ ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলা নিয়ে এই বিভাগ গঠিত। এ বিভাগের এর আয়তন…
- August 14, 2025
- by digitaldiganta
- 0
- 11:29 am