থাইল্যান্ডের বিখ্যাত ফ্লোটিং মার্কেটগুলো কি শুধুই পণ্য কেনাবেচার জায়গা? না একদমই না!
স্থানীয় থাইদের ভাষায় —
এই পুরো বাজারটাই একটা “বড়শি”, আর যেসব বিক্রেতা নৌকায় বসে থাকেন তারা হচ্ছেন “টোপ”।
আর প্রতিদিন মাছ হয়ে ধরা দেন কে?
হাজার হাজার বিদেশি পর্যটক!
ইউরোপ-আমেরিকার পর্যটকরা থাইল্যান্ডের এই মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে নৌকায় উঠে পড়েন, ছবি তোলেন, কেনাকাটা করেন — আর ঠিক এখান থেকেই গড়ে ওঠে স্থানীয়দের জীবিকা।
একে বলে স্মার্ট ট্যুরিজম!
যেখানে সৌন্দর্য, সংস্কৃতি আর কৌশল মিলে তৈরি হয় এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
