কথা বলার ধরণ সুন্দর হওয়া দরকার।
কথা বলার ধরণ সুন্দর হওয়া দরকার।

কথা বলার ধরণ সুন্দর হওয়া দরকার। একদিন এক রাজা মশাই স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁতগুলো পড়ে গেছে। তিনি এক জ্যোতিষীকে ডাকলেন এবং তার স্বপ্নের কথা খুলে বললেন। জ্যোতিষী রাজা মাশায়ের স্বপ্নের কথা শুনে বললেন আপনার চোখের সামনে আপনার পরিবারের সব মানুষ গুলো মারা যাবে এবং আপনি চেয়ে চেয়ে দেখবেন। রাজামশাই এই কথা শুনে খুব…

টাকা ম্যানেজমেন্ট করার গুরুত্বপূর্ণ ট্রিক্স
টাকা ম্যানেজমেন্ট করার গুরুত্বপূর্ণ ট্রিক্স

আমাদের বাংলাদেশের মানুষের টাকা-পয়সার উপর কম জ্ঞান আছে। আমাদের সবার উচিত মানি ম্যানেজমেন্ট করতে পারা। আজকে আমি এই পোস্টে মানি ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব, যেটা আপনি আপনার লাইফে ব্যবহার করে অনেক বেনিফিট পাবেন। যদি আমি আপনাকে প্রশ্ন করি — আপনার প্রতি ঘন্টার দাম কত? মানে হলো, আপনার কাছ থেকে যদি আমি একটা ঘন্টা…

জীবনে বড় হতে হলে কি করতে হবে
জীবনে বড় হতে হলে কি করতে হবে

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন। ২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। “Thank you”, “Please” এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না। ৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না। ৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে…

মানুষের জীবন আসলে কি?

“জীবন আসলে কী?” — এর এক লাইনের উত্তর নেই, কিন্তু কয়েকটা দিক থেকে দেখা যায়। 🌱 ১. জীববিজ্ঞানের ভাষায় জীবন মানে — শ্বাস নেওয়া, খাওয়া, বেড়ে ওঠা, বংশবিস্তার, একদিন মারা যাওয়া।মানে, শরীর একটা “চলমান সিস্টেম”। কিন্তু সমস্যা হলো — মানুষের জীবন শুধু শরীর না। 🧠 ২. মানসিক দিক থেকে জীবন হলো অনুভূতির যাত্রা।ভালো লাগা, কষ্ট,…

শুধুমাত্র উপরের তল দেখেই যাচাই করা উচিত নয়,

একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পত্তি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লো। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলো। শিক্ষক এটুকু বলে থামলেন, …….. চারদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন,…

অনলাইনে প্রতারণার নতুন ফাঁদ

সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে। যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে রয়েছে আপনার সম্মান, অর্থ, আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন দেখে নেই কীভাবে করে এই কাজ। সুন্দরী কোন মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ দিবে। আপনি সরল মনে সেখানে রিপ্লাই দিলেন। আপনাকে প্রথমেই বলবে “Please Send Me…

ছোট ভুল বা অবহেলা বারবার করলে তা একসময় বড় বিপদ ডেকে আনে।

এক নদীর তীরে এক বালক খেলছিল। তার হাতে ছিল একটি কাঁচের বোতল। সে বোতলটিকে পাথরের ওপর আঘাত করতে করতে বলছিল, “এ বোতল ভাঙবে না!” তখন সেখানে দিয়ে যাচ্ছিলেন এক বুড়ো জেলে। তিনি বললেন, “ছেলে, বোতল ভাঙবে। সাবধান হও!” বালক জোর দিয়ে বলল, “না, এটা ভাঙবে না। দেখুন, কতবার আঘাত করলাম, কিছুই হয়নি।” বুড়ো জেলে মুচকি…

ভালোবাসা কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়?
ভালোবাসা কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়?

ভালোবাসা কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়? Islamic একজন আলেম বসবাস করতেন মিসরে, কিন্তু জমি কিনেন মদীনায়। নির্দিষ্ট করে বললে, রাসূলুল্লাহ ﷺ এর হুজরার পাশে। অনেক দাম দিয়ে জমিটি কিনেন। তিনি মিসরের মন্ত্রী হন। অনেক ইবাদত করতেন।   একবার শুনলেন একজনের কাছে রাসূলুল্লাহ ﷺ এর পবিত্র চুল মোবারক আছে। তিনি তার কাছ থেকে অনেক দাম…

সত্যের জয় সবসময় 

সত্যের জয় সবসময় এক চোর চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবকের কাছে। চোরকে জড়িয়ে ধরে যুবক চিৎকার করতে থাকে, “চোর চোর” বলে। চোর তাকে বারবার বলতে থাকে ছেড়ে দেবার জন্য! শেষে হুংকার দিয়ে বলে আমায় না ছাড়লে তারও পরিনতি ভালো হবে না। তৎসত্ত্বেও যুবক চোরকে জড়িয়ে ধরে চিৎকার করে সকলকে ডাকতে থাকে।…

একটি সত্য ঘটনা যা অনেক কিছু শেখায়:

একটি সত্য ঘটনা যা অনেক কিছু শেখায়: একবার, যখন একজন কোটিপতি হেনরি ফোর্ড ব্যবসায়িক সফরে ইংল্যান্ডে আসেন, তখন তিনি বিমানবন্দরের তথ্য ডেস্কে গিয়ে শহরের সবচেয়ে সস্তা হোটেল সম্পর্কে জিজ্ঞাসা করেন। কেরানি তার জীর্ণ কোট এবং সামান্য জিনিসপত্রের দিকে তাকিয়ে ইতস্তত করলেন। তারপর, সংবাদপত্রে অসংখ্যবার দেখা মুখটি চিনতে পেরে সে জিজ্ঞাসা করল: “মাফ করবেন, স্যার… আপনি…

কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই।

কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। একটি শিক্ষামূলক গল্প একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিলোনা, তাই, মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন,মেয়েটি দু’হাতে দুটি আপেল ধরল। লোকটি বললো, এসো…

কাউকে বিশ্বাস করা ভালো। কিন্তু এতোটাও উজাড় করে নয়

এক ভদ্রলোকের গাড়ি পার্কিং থেকে চুরি হয়ে গেলো। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির হদিস পেলেন না। তবে দুই দিন পর হারানো গাড়িটাকে আগের জায়গায় দেখে অবাক। হারানো বাহন ফিরে পেয়ে ভীষণ আনন্দিত হয়ে দৌড়ে গাড়ির কাছে গেলেন। ড্রাইভিং সিটে একটা মুখবদ্ধ খাম। খুলে দেখলেন ভেতরে দেওয়া চিরকূটে লেখা,“মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া প্রয়োজন…

অন্যায়ের প্রতিবাদ না করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া

কলেজে ক্লাস চলছে। সদ্য যোগ দেওয়া একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকেই ছাত্রছাত্রীদের দিকে একবার নজর ঘোরালেন। সবার মধ্যে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন নীল রঙের সালোয়ার কামিজ পরা একটি ছাত্রীকে। মেয়েটির দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, “এই যে নীল জামা, তোমার নাম কী?” মেয়েটি একটু দ্বিধা নিয়ে উত্তর দিল, “রেশমি, স্যার।” শিক্ষক অত্যন্ত কড়া গলায় বললেন, “তুমি…

শিক্ষকের মর্যাদা: এক যুগান্তকারী অনুকরণীয় দৃষ্টান্ত।

শিক্ষকের মর্যাদা: এক যুগান্তকারী অনুকরণীয় দৃষ্টান্ত…. একটি ছবি — খুব সাধারণ, হয়তো খুব বেশি সাজানো নয়, তবে এর মাঝে লুকিয়ে আছে অসাধারণ এক শিক্ষা, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকতে পারে। ছবিতে দেখা যাচ্ছে, একজন ছাত্র মাথা নিচু করে তার প্রিয় শিক্ষকের পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। যাকে শ্রদ্ধা জানানো হচ্ছে তিনি হলেন কুমিল্লার…

সৌন্দর্য, সংস্কৃতি আর কৌশল মিলে তৈরি হয় এক অভূতপূর্ব অভিজ্ঞতা।

থাইল্যান্ডের বিখ্যাত ফ্লোটিং মার্কেটগুলো কি শুধুই পণ্য কেনাবেচার জায়গা? না একদমই না! স্থানীয় থাইদের ভাষায় — এই পুরো বাজারটাই একটা “বড়শি”, আর যেসব বিক্রেতা নৌকায় বসে থাকেন তারা হচ্ছেন “টোপ”। আর প্রতিদিন মাছ হয়ে ধরা দেন কে? হাজার হাজার বিদেশি পর্যটক! ইউরোপ-আমেরিকার পর্যটকরা থাইল্যান্ডের এই মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে নৌকায় উঠে পড়েন, ছবি তোলেন,…

পরকীয়া ঠেকানোর বিরল পথ

পরকীয়া ঠেকানোর বিরল পথ মধ্যযুগের ফ্রান্সের একটি শহরের মহিলাদের মধ্যে অদ্ভুত অভ্যাস ছিল।শহরের সকল বিবাহিত মহিলারা তাদের স্বামীর সকালের নাস্তায় সামান্য পরিমানে বি* ষের ডো-জ দিয়ে রাখতো। আর স্বামী সন্ধ্যায় বাড়ি ফিরে আসলে সঙ্গে সঙ্গে সেই বি*ষের প্রতিষেধক দেওয়া হতো। এর ফলে স্বামীর শরীরের কোনো ক্ষ*তি হতো না। এই অদ্ভুত ও অস্বাভাবিক কাজটি করার কারণ…

নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না

একজন শিক্ষক বলতেন— জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে, তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শুনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও, বিকেলের মিষ্টি…

শিক্ষনীয় একটি গল্প

এক লোক প্রায়ই এক বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন। প্রতিবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন, “আপনার আপেলগুলো পানসে, একদম মিষ্টি না! এই নিন একটা খেয়ে দেখুন।” এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল সে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিত। বৃদ্ধ আপেলটা খেয়ে যেইমাত্র বলতেন “মিষ্টি তো ঠিকঠাকই আছে” অমনি লোকটি কিছু না…

“আমি আমার স্বামীকে হত্যা করতে চাই!” কিন্তু তারপর…

“আমি আমার স্বামীকে হত্যা করতে চাই!” কিন্তু তারপর… একজন বিবাহিত তরুণী দাম্পত্য জীবনে এতটাই ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছিল যে, একদিন সকালবেলা মায়ের কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল: “মা, আমি আর পারছি না। স্বামীর রূঢ় ব্যবহার, অবহেলা, কথায় কথায় খোঁটা সবকিছু অসহ্য লাগছে। আমি তাকে হত্যা করতে চাই! কিন্তু ভয় পাচ্ছি, আইন যদি আমাকে ধরে…

সব পুরুষ একনা

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন— তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক। দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্তস্বরে বলেন, ‘ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দিই। আপনি একটু বসুন।’ স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু-ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও…

ইহাকে মার্কেটিং বলে।

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি? ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল। ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে…