বেচেঁ থাকতে মানুষের মর্ম বুঝেনা কেউ।

একদল বানর এক কৃষকের ক্ষেত থেকে প্রতিদিন ভুট্টা চুরি করত। এজন্য বানরদের দেখলেই লাঠি নিয়ে তাড়া করত ক্ষেতের মালিক। ফলে বানররা মনের সাধ মিটিয়ে ভুট্টা খেতে পারত না।

একদিন হঠাৎ করেই ওই মালিক অর্থাৎ কৃষক মারা গেলেন। বানররা যখন শুনল যে কৃষক মারা গেছে, তখন তারা আনন্দে খুব নাচানাচি করল।

কিন্তু কৃষক না থাকায় পরের বছর একেবারেই ভুট্টা হলো না। ক্ষুধার্ত বানরের পাল অচিরেই বুঝতে পারল, যাকে তারা শত্রু বলে মনে করেছিল, বাস্তবে সেই কৃষকই তাদের খাদ্য উৎপাদন করছিল।

শিক্ষা: আপনি আজ মূল্য বুঝতে না পেরে যাকে অবহেলা করছেন, একদিন সে যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে, তখন তার গুরুত্ব ঠিকই বুঝতে পারবেন।

সংগৃহিত

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বদলে ফেলুন নিজের স্কিলসেটMicrosoft Learn দিয়ে
বদলে ফেলুন নিজের স্কিলসেটMicrosoft Learn দিয়ে
বদলে ফেলুন নিজের স্কিলসেটMicrosoft Learn দিয়ে আজকের দ্রুত পরিবর্তনশীল টেকনোলজি জগতে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নতুন স্কিল অর্জন করা অপরিহার্য। আপনি যদি একজন ছাত্র, চাকুরীজীবী অথবা নতুন ক্যারিয়ার শুরু করতে চান, সঠিক সময়ে সঠিক স্কিল আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। আর এই স্কিল ডেভেলপমেন্টের জন্য Microsoft-এর নিজস্ব একটি অসাধারণ প্ল্যাটফর্ম হলো Microsoft Learn। এই আর্টিকেলে আমরা বিস্তারিত জানব কীভাবে Microsoft Learn ব্যবহার করে আপনি আপনার স্কিলসেটকে আপগ্রেড করতে পারেন এবং নিজের ক্যারিয়ারকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। মাইক্রোসফট লার্ন (Microsoft Learn) কী? Microsoft Learn হলো মাইক্রোসফটের একটি ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট, টেকনোলজি এবং সার্ভিস (যেমন: Azure,…