বেশি রাগ থাকা ভালো না । পড়ে কেউ হাসবেন না।

অফিসে নতুন ম্যানেজার এসেছেন। তিনি আবার খুবই রাগী প্রকৃতির মানুষ!

ম্যানেজার প্রথম দিন অফিসে ঢুকেই দেখলেন সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু একটা হাঁদা টাইপের আনস্মার্ট ছেলে শুধু এদিক ওদিক তাকিয়ে ঘুরছে!

ব্যাস! ম্যানেজার গেলেন প্রচণ্ড রেগে! তিনি চিৎকার করে ছেলেটাকে ডেকে বললেন- কত টাকা বেতন পাও তুমি? 😠

— জ্বি, ১০ হাজার টাকার মতো পাই স্যার।

ম্যানেজার সাহেব পকেট থেকে মানিব্যাগ বের করলেন। সেখান থেকেই ১০ হাজার টাকা বের করে ছেলেটাকে দিয়ে বললেন-

আর কোনদিন তোমার মত ফাঁকিবাজকে আমার অফিসে দেখতে চাই না!! এখনই বিদায় হও!! কাজের সময় কাজ না করে শুধু ফাঁকি দেয়া আমাকে বোকা ভেবেছো নাকি?

ছেলেটা কিছু না বলে টাকাটা নিয়ে চুপচাপ মাথা নিচু করে চলে গেলো!

ম্যানেজার এরপর ক্যাশিয়ারকে ডেকে বললেন- ছেলেটা কোন ডিপার্টমেন্টে? এখনই ওর নাম কেটে দিন!

ক্যাশিয়ার মাথা নিচু করে জানালো-

ছেলেটা পিৎজা ডেলিভারি দিতে এসেছিল স্যার!! 🙁

সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

একা একা পড়বেন।
এক ব্যক্তি তার মৃত্যুশয্যায় স্ত্রীকে প্রশ্ন করল, "এই ২৪ বছরের বিবাহিত জীবনে তুমি কি কখনো…
না হেসে পরবেন না।
পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব। শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর…
আপেল নিয়ে গল্প।
পুলিশে চাকুরির ইন্টারভিউ হচ্ছে। গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন তিন পরীক্ষক। প্রথম যে ব্যক্তি এলেন…