"জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না।

“জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না।

“জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না।

চোখের সামনে দেখবেন, কেউ অসাধারণ ব্রেইন নিয়ে জন্মেছে। পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন, কিন্তু হচ্ছে না।

এর মাঝে দেখবেন, অর্থ-প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কখনো তার কিছুর অভাব হয় নাই। আপনার মন খারাপ হবে, বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ঐ যে, জীবনের যুদ্ধ তো ফেয়ার না।

পড়াশুনা করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ঐ ইন্টারভিউটা তার ভালো হইছিলো, হয়তো রেফারেন্স ছিলো, হয়তো স্কিল ছিলো – জানি না, হবে কিছু একটা। স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন।

কারো কারো প্রোমোশন হবে প্রতি বছর, কেউ কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো; বিশতম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নাই।

আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেলো, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছু হবে না। হিসাব মিলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি – এতো এতো ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না।

ভালো থাকার কোনো শেষ নাই। যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি গাড়ির ক্যাটালগ উল্টেপাল্টে দেখে। এসইউভির মানুষটা দু’হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে।

ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই। একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতি মুহূর্ত।”
🛡️ ১. যুদ্ধটা বাইরে যত, ভেতরেও তত

বাইরের অবিচার থামানো কঠিন, কিন্তু ভেতরের প্রতিক্রিয়া ট্রেন করা যায়।

কীতে রাগ জাগে

কোথায় ভেঙে পড়ি

কীভাবে আবার উঠি
এই স্কিলগুলোই লুকানো অস্ত্র।

🎯 ২. তুলনা যুদ্ধটা কঠিন করে

অন্যের হাইলাইট দেখে নিজের পর্দার পেছনের দৃশ্য মাপলে সবসময় হার মনে হয়। নিজের লেন, নিজের গতি—এইটা মানলে চাপ অর্ধেক কমে।

🧱 ৩. কষ্ট = চরিত্রের জিম

শুনতে ক্লিশে, কিন্তু সত্যি—চাপ মাংসপেশির মতো ধৈর্যও বানায়। যে মানুষ কঠিন সময় পেরোয়, তার সিদ্ধান্তে একধরনের গভীরতা আসে, যা বই পড়ে পাওয়া যায় না।

🧭 ৪. “ফেয়ার” না হলেও “অর্থহীন” না

অনেক লড়াই জেতার জন্য না, মানুষ হওয়ার জন্য।
সম্মান, সততা, কারও উপকার—এগুলো স্কোরবোর্ডে না উঠলেও জীবনের মান বাড়ায়।

🕯️ ৫. টিকে থাকার ছোট কৌশল

বড় সমস্যা → আজকের এক ছোট কাজ

মাথা গরম → শরীর নড়ান (হাঁটা কাজ করে)

একা লাগলে → কাউকে খুলে বলুন, চুপচাপ সহ্য করলে বোঝা বাড়ে

আপনি যেভাবে বললেন, তাতে মনে হচ্ছে কথাটা শুধু দর্শন না—অভিজ্ঞতা থেকে আসছে।
𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅 POST.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

GPT-5: কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বিপ্লবের সূচনা 2025
GPT-5: কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বিপ্লবের সূচনা 2025
GPT-5: কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বিপ্লবের সূচনা 2025 তথ্যপ্রযুক্তির জগতে আমরা এক রোমাঞ্চকর সময়ে বাস করছি। ChatGPT এবং GPT-4 এর মতো টুলগুলো আমাদের দৈনন্দিন জীবন এবং কাজের পদ্ধতিতে ইতোমধ্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো প্রযুক্তি আসে যা বর্তমানের থেকেও বহুগুণ শক্তিশালী, বুদ্ধিমান এবং সক্ষম হয়? হ্যাঁ, আমরা কথা বলছি GPT-5 নিয়ে – OpenAI-এর পরবর্তী প্রজন্মের ল্যাঙ্গুয়েজ মডেল, যা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক নতুন বিপ্লবের সূচনা করতে চলেছে। এই বিস্তারিত আলোচনা ও টিউটোরিয়ালে আমরা জানব GPT-5 কী, এর সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো কী হতে পারে, এবং এটি আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে। চলুন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে যাই। GPT-5 আসলে কী? (What is GPT-5?) GPT-5:…