bottle
বেড়াটি যিনি তৈরি করেছেন তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন ” এখন টাকার স্বল্পতা, যখন টাকা হবে এই বোতলের মধ্যে ছোট লাইট লাগাবো, আমার বাড়ির আঙ্গিনায় জ্বলজ্বল করে লাইটিং জ্বলবে, দেখতে ভালো লাগবে। ”
কুড়িগ্রামের কোন এক গ্রামে ( নাম ভুলে গেছি) ছোট্ট একটা দোকান আছে এক দোকানদার ভাই এর। প্রতিনিয়তই দোকানে ঠান্ডা পানিও বিক্রি করেন তিনি।
পানিয় খাওয়া শেষ হলে বোতলগুলো ফেলে রেখে যান ক্রেতারা। এভাবে অনেক বোতল জামা হয় তার।বোতলগুলো দিয়ে কি করা যায় সেটা ভাবতে ভাবতেই মাথায় আসে বোতল দিয়ে বেড়া তৈরি করার চিন্তা।
যেই চিন্তা সেই কাজ। তৈরি করে ফেলেছেন বোতলের তৈরি বেড়াটি।
প্রতন্ত গ্রামের মানুষ হয়েও কি চমৎকার চিন্তাধারা। সাধ্য না থাকলেও যতটুকু আছে তা দিয়েই নিজের সাধ পূরণ করার এই অদম্য চিন্তাভাবনা আমার ভীষণ ভালো লেগেছে।
অল্পতেই সন্তুষ্ট এরকম পজেটিভ চিন্তাধারার মানুষ এ পৃথিবীতে এখন আর তেমন পাওয়া যায় না।
বিষয় টা দারুণ না?
