একই বাসে পাশাপাশি বসা, দুই জগতের যাত্রী !

একজন নারী—সারা শরীর কালো বোরখায় ঢেকে বসে আছেন।
আরেকজন পাশেই—সাদা টি-শার্ট আর হট প্যান্ট পরে বসা । দুজনেই স্মার্টফোনে মুখ গুঁজে আছেন। কিন্তু দুজন যেন সময়-যন্ত্রে চেপে আলাদা দুই শতাব্দীতে চলেছেন !
সময়ের পার্থক্য?
বোরখা-পরা নারী: হিজরি ৪৪৬
হট প্যান্ট-পরা নারী: গ্রেগরিয়ান ২০২৫
কেউ গরমে ঘামছেন জান্নাতের আশায়,
কেউ শরীর শীতল রাখছেন স্বাধীনতার তৃষ্ণায়।
বেহেশত বনাম দোযখ ?
কালো কাপড়ের নিচে চাপা পড়ে থাকা আত্মা বলছে:
“আমার এই কষ্টই জান্নাতের টিকিট।”
আর খোলা চুলের মেয়েটি ভাবছে:
“আমার এই স্বাধীনতাই জীবনের আনন্দ।”
কিন্তু প্রশ্ন হলো:
কে জান্নাতে যাবে?
আর কে দোযখে?
ওমর খৈয়াম বলেছিলেন:
“নগদ যা পাও হাত পেতে নাও
বাকীর খাতায় শূন্য থাক।
দূরের বাদ্য যতই মধুর,
মাঝখানে তার বেজায় ফাঁক।”
আজকের কষ্টের নামে ভবিষ্যতের স্বর্গের আশা—
নাকি আজকের আনন্দই আসল জীবন?
এই প্রশ্নের উত্তর কেউ-ই জানে না।
শেষ কথা:
বোরখা হোক বা হট প্যান্ট—সবার আগে মানুষ হও !
ধর্মের নামে গায়ে কাপড় চাপাতে কেউ বাধ্য নন, স্বাধীনতার নামে সব কিছু উন্মোচন করাও জীবনের লক্ষ্য নয়।
পোশাক নয়—আপনার ব্যবহার, দয়া, সততা—এইগুলোই আসল ধর্ম।
একজন সত্যিকারের মানুষ কখনো কাউকে অপমান করে না,
ধর্ম চাপায় না, পোশাক নিয়ে বিদ্বেষ ছড়ায় না।
জীবনটা একটা চলন্ত বাস
একদিকে জান্নাতের টিকিট, আরেকদিকে স্বাধীনতার পথ।
আর মাঝখানে আমরা—ফোনে মুখ গুঁজে ব্যস্ত! কে জানে, কোন স্টপেজেই হয়তো সব শেষ!
সকল প্রাণী অহিংস ও সুখী হোক।
