বাণিজ্য নীতিমালা ও সঠিক মনিটরিং কতটা জরুরি?

একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাব বিক্রেতা প্রতিদিন গড়ে ১০০-৩০০টি ডাব বিক্রি করেন। প্রতি ডাব ১৫০ টাকা। একটু দর কষাকষি করলে হয়তো ১০ টাকা কমতে পারে।

কিন্তু যদি হিসাবটা একটু খুঁটিয়ে দেখি:

প্রতি মিনিট্রাকে আসে কমপক্ষে ২২০০টি ডাব
গাড়িভাড়া ধরা হচ্ছে ১০,০০০ টাকা → প্রতি ডাবে খরচ = ৪.৫০ টাকা
প্রতি ট্রাকে চাঁদা (যা আইনবহির্ভূত, তবুও নিয়ম!) = ৫,০০০ টাকা → প্রতি ডাবে = ২.৫০ টাকা
গড়ে প্রতিটি ডাব কেনা = ৪০-৫০ টাকা
➡️ সব মিলিয়ে একটি ডাবের পিছনে সর্বোচ্চ খরচ = ~৬০ টাকা
তার মানে?
প্রতি ডাবে লাভ = ৯০ টাকা
প্রতিদিন ১০০টি ডাব বিক্রি করলে = ৯,০০০ টাকা
মাসে ২৫ দিন → ২,২৫,০০০ টাকা লাভ (রাস্তায় দাঁড়িয়ে!)

👉 দোকান ভাড়া নেই
👉 ভ্যাট/ট্যাক্স নেই
👉 ব্যবসার কোনো রেজিস্ট্রেশন নেই
👉 রিটার্ন জমা দেওয়ার প্রশ্নই ওঠে না

এত লাভজনক হলে তো সবাই ডাব বিক্রেতা হতে চাইবে!

এই পোস্ট কোনো পেশাকে ছোট করার জন্য নয়। বরং এটি একটি বাস্তবচিত্র – যেখানে একদিকে নিয়ম না মানা ব্যবসার বিশাল লাভ, আর অন্যদিকে নিয়ম মেনে চলা ছোট উদ্যোক্তারা লড়ছেন টিকে থাকার জন্য।

🟡 বাণিজ্য নীতিমালা ও সঠিক মনিটরিং কতটা জরুরি, সেটা বুঝার সময় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ডিজিটাল প্রযুক্তির প্রয়োজনীয়তা
ডিজিটাল প্রযুক্তির প্রয়োজনীয়তাডিজিটাল প্রযুক্তি বলতে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বোঝায়, যেমন কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক…
পরকীয়া ঠেকানোর বিরল পথ
পরকীয়া ঠেকানোর বিরল পথ মধ্যযুগের ফ্রান্সের একটি শহরের মহিলাদের মধ্যে অদ্ভুত অভ্যাস ছিল।শহরের সকল বিবাহিত…