সবার চিন্তা যদি সত্যি এমন হতো?
আস সুন্নাহ ন্যাচারাল কেয়ার >> ই-লার্নিং>> সবার চিন্তা যদি সত্যি এমন হতো?
- Posted on
- by digitaldiganta
- 0
- 5:32 am
সবার চিন্তা যদি সত্যি এমন হতো?
উজবেকিস্তানে এসে এই ছবিটি আমার হেঁটে বিশ্ব ভ্রমণের অন্যতম একটা শিক্ষা, এই ছবিটি ভালো করে দেখলে দেখবেন যে বেশ কয়েকটা পাখি দোকান থেকে খাবার খাচ্ছে।
আমি তাসখন্দ শহর থেকে বের হয়ে এবার হাইওয়ে ধরে হাঁটছি তাজিকিস্তানের দিকে, পথে একটি ছোট বাজারে এই খাদ্য শস্যের দোকানটি গম, ভূট্টা, ডাল ইত্যাদি রাখা আছে এইভাবেই, পাখি গুলো এসে নিজের মত করে খেয়ে যাচ্ছে মানুষ সামনে থাকলেও ভয় পায়না নিজের মত করে খেয়ে যাচ্ছে কেউ কিছু বলছেনা আমি এই ঘটনা কতক্ষণ দেখলাম তারপর দোকানে গিয়ে দোকানদারকে (গুগুল ট্রান্সলেট) জিজ্ঞেস করলাম যে পাখি সব খেয়ে ফেলছে তো এগুলাকে কিছু বলছেন না যে?
উনি উত্তরে যা বললো সত্যি অসাধারণ লাগলো, উনার কথাটা এমন ছিলো যে,
“যার যার রিজিক সে খাচ্ছে তাতে আমি বাধা দেয়ার কে, আমার কাছে আল্লাহ এদের রিজিকের ব্যাবস্থা করেছেন সে তার রিজিক খাচ্ছে। এদের খাওয়ার ফলে আমার শস্য কখনো কম হয়নি”।
সবার চিন্তা যদি সত্যি এমন হতো?
আমরা কত করে বলি যে আমি তাকে খাওয়াচ্ছি সে আমারটা খাচ্ছে অথচ আল্লাহ বলেই দিয়েছেন সবার রিজিক দিয়েই আমি পাঠিয়েছি তবুও আমাদের কত অহংকার।
এই ব্যাপার গুলো আমরা বুঝতে পারলেই হয়তো পৃথিবী আরোও সুন্দর হয়ে যেত।
collected
Related Post
- August 12, 2025
- by digitaldiganta
- 0
- 8:39 am
GPT-5: কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বিপ্লবের সূচনা 2025
GPT-5: কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বিপ্লবের সূচনা 2025 তথ্যপ্রযুক্তির জগতে আমরা এক রোমাঞ্চকর সময়ে বাস করছি। ChatGPT এবং GPT-4 এর মতো টুলগুলো আমাদের দৈনন্দিন জীবন এবং কাজের পদ্ধতিতে ইতোমধ্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো প্রযুক্তি আসে যা বর্তমানের থেকেও বহুগুণ শক্তিশালী, বুদ্ধিমান এবং সক্ষম হয়? হ্যাঁ, আমরা কথা বলছি GPT-5 নিয়ে – OpenAI-এর পরবর্তী প্রজন্মের ল্যাঙ্গুয়েজ মডেল, যা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক নতুন বিপ্লবের সূচনা করতে চলেছে। এই বিস্তারিত আলোচনা ও টিউটোরিয়ালে আমরা জানব GPT-5 কী, এর সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো কী হতে পারে, এবং এটি আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে। চলুন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে যাই। GPT-5 আসলে কী? (What is GPT-5?) GPT-5:…
- July 10, 2025
- by digitaldiganta
- 0
- 6:23 am