কারো অনুপস্থিতিতে তার দোষ বলা পরিনাম কি? জেনে নিন!!!
পেছনে খারাপ কথা বলা = গীবত (Gheebah)
আল্লাহ কুরআনে সরাসরি বলেছেন:
“তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তোমরা তো এটা অপছন্দ করবে।”
(সূরা হুজুরাত ৪৯:১২)
মানে —
কারো অনুপস্থিতিতে তার দোষ বলা =
মৃত মানুষের গোশত খাওয়ার মতো জঘন্য।
ভাষাটা এত শক্ত কেন?
কারণ এতে মানুষের সম্মান নষ্ট হয়, আর ইসলাম সম্মানকে খুব গুরুত্ব দেয়।
❗ কিন্তু একটা জিনিস ক্লিয়ার করা দরকার
নবী (সা.) বলেছেন:
“তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করবে — এটাই গীবত।”
দুইটা অবস্থা হয়:
1️⃣ কথা সত্য → তাও গীবত
2️⃣ কথা মিথ্যা → এটা গীবত না, এর চেয়ে বড় — অপবাদ (বুহতান)
মানে “সত্য বলছিলাম” বলে রেহাই নাই।
😔 কেন এটা এত বড় গুনাহ?
কারণ:
এটা মানুষের ইজ্জত মারে
সম্পর্ক নষ্ট করে
সমাজে বিষ ছড়ায়
নিজের আমল নষ্ট করে
হাদিসে আছে — কিয়ামতের দিন দেখা যাবে, নামাজ-রোজা আছে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে সব সওয়াব অন্যকে দিয়ে দিতে হবে।
🧠 কিন্তু আমরা কেন করি?
আড্ডা জমাতে
নিজেরে ভালো দেখাতে
রাগ থেকে
হিংসা থেকে
শয়তানের সবচেয়ে পছন্দের পাপগুলোর একটা এটা। কারণ এতে ঝগড়া বাড়ে।
🛑 কখন বলা জায়েজ?
কিছু বিশেষ ক্ষেত্রে আলেমরা অনুমতি দিয়েছেন, যেমন:
✔ কারও জুলুমের বিচার চাইতে
✔ বিয়ের আগে কারও চরিত্র সম্পর্কে সতর্ক করা
✔ কারও ক্ষতি ঠেকাতে
✔ ফতোয়া জানতে
✔ প্রকাশ্যে পাপ করলে সতর্ক করার জন্য
কিন্তু শর্ত — ইচ্ছা হবে সমাধান, বদনাম না।
🌿 সমাধান কী?
যদি গীবত হয়ে যায়:
তওবা
যার কথা বলেছো তার জন্য দোয়া
সম্ভব হলে ক্ষমা চাওয়া
সেই আড্ডা থেকে উঠে আসা
একটা লাইন মনে রাখো:
মুখের গুনাহ সবচেয়ে সহজ, কিন্তু হিসাব সবচেয়ে কঠিন।
তাহলে একটি গল্প শুনুন
এক গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ বসবাস করতেন। তিনি মানুষকে নৈতিকতা শেখাতেন এবং ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতেন। একদিন গ্রামের এক ব্যক্তি এসে বৃদ্ধকে বলল, “আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি অনেক দিন ধরে আপনার সম্পর্কে অন্যদের কাছে মিথ্যা এবং খারাপ কথা বলেছি। এখন আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আপনি কি আমাকে ক্ষমা করবেন?”
বৃদ্ধ হেসে বললেন, “তুমি যা করেছো, তা সহজেই ঠিক করা সম্ভব নয়। তবে আমি তোমাকে একটি কাজ দিতে পারি। তুমি কি সেটা করবে?”
লোকটি সানন্দে রাজি হলো।
বৃদ্ধ বললেন, “তুমি আজ একটি বালিশ নিয়ে গ্রামের প্রতিটি বাড়ির সামনে গিয়ে বালিশটি কেটে, এর ভেতরের তুলো গুলো বাতাসে ছড়িয়ে দাও। তারপর ফিরে এসে আমাকে জানাও।”
লোকটি ভাবলো, কাজটা তো খুব সহজ। সে বালিশ নিয়ে সব তুলো ছড়িয়ে দিয়ে আবার বৃদ্ধের কাছে ফিরে এলো।
বৃদ্ধ বললেন, “এবার তুমি গ্রামে ফিরে যাও এবং সব তুলো গুলো একত্র করে আবার বালিশে ভরো।”
লোকটি বিস্ময়ে বললো, “এটা তো সম্ভব নয়! বাতাসে ছড়িয়ে পড়া তুলো গুলো কিভাবে একত্র করা সম্ভব?”
তখন বৃদ্ধ বললেন, “ঠিক যেমন বাতাসে ছড়িয়ে পড়া তুলো গুলো একত্র করা অসম্ভব, তেমনি তুমি যে পরনিন্দা করেছো, তা মানুষের মনে ছড়িয়ে পড়েছে, যা ফিরিয়ে আনা আর সম্ভব নয়। তাই কোনোদিনও কারো সম্পর্কে পেছনে খারাপ কথা বলবে না, কারণ তা শুধুমাত্র তার নয়, তোমারও ক্ষতি করবে।”
সংগৃহিত
