শিক্ষক ক্লাসে ঢুকে একটি ছাত্রকে জিজ্ঞেস করলেনঃ-
আমাদের শরীরে ক’টা কিডনি আছে ?
ছেলেটি চটজলদি উত্তর দিলোঃ-
চারটে কিডনি স্যার।
ছাত্রটির উত্তর শুনে ক্লাসের বাকি ছাত্ররা হো হো করে হেসে উঠলো।
শিক্ষক বললেন তোমরা হাসি থামাও।
তারপর অপর একটি ছাত্রকে বললেন,,,,
এবার দাঁড়াও।
ছাত্রটি জিজ্ঞেস করলো,,,,
স্যার ক’টা কিডনি আছে বলবো, নাকি বেত আনবো?
শিক্ষক বললেন,,,,
না ক’টা কিডনি আছে বলতে হবে না, বেতও আনতে হবে না, তুমি কিছু ঘাস নিয়ে আসো। একদম তাজা ঘাস।
ছাত্র,,,,
ঘাস দিয়ে কি হবে স্যার?
শিক্ষক,,,,
ক্লাসে একটা গাধা আছে তাকে খাওয়াবো।
এই কথা শুনে আগের ছাত্রটি বললো,,,,
যাও ঘাস নিয়ে এসো, সেই সঙ্গে এক কাপ কফি ও আনবে।
শিক্ষক রেগে বললো কফি আনবে কেন, কফি কে খাবে?
ছাত্রটির উত্তর,,,,
স্যার! কফি খাবো আমি, আর যে গাধা সে ঘাস খাবে।
শিক্ষক,,,,
তাহলে গাধাকে ?
ছাত্র,,,,
স্যার আপনি জিজ্ঞেস করেছিলেন আমাদের ক’টা কিডনি আছে ?
আমার আর আপনার মিলিয়ে তো চারটেই কিডনি আছে। তাহলে আমি নিশ্চয়ই গাধা নই। শিক্ষক রেগে বললেন,,,,
তুই খুব বেশি বুঝিস, যারা বেশি বোঝে পরীক্ষায় তাদের আমি শূন্য দেই। অতএব তুমিও একটা নয় দুটো শূন্য পাবে।
ছাত্রটির উত্তর,,,,
পরীক্ষায় আমাকে দুটো শূন্য দিলে আপনারই ক্ষতি হবে স্যার! সবাই বলবে আপনার ছাত্র ডাবল গোল্লা পেয়েছে। এতে আপনারই বদনাম হবে, আপনাকে সবাই চেনে, আমাকে তো কেউ চেনে না।
ক্লাসে একটা হাসির রোল উঠলো। পরীক্ষা শেষে ওই শিক্ষক ছাত্রটির খাতায় একটা নোট লিখেছিলেন,,,,
তুমি প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দাও এবং বুদ্ধি দিয়ে সবাইকে হাসাও, তাতে আমার বিশ্বাস একদিন আমাকে হয়তো কেউ চিনবে না। তবে তোমাকে সারা পৃথিবীর মানুষ অবশ্যই চিনবে। আমি তোমার জন্য এই খাতায় আশীর্বাদ রেখে গেলাম।
সেদিনের সেই শিক্ষকের আশীর্বাদ পরবর্তীতে সত্যি হয়েছিল। ওই ছাত্রটি ছিলেন চার্লি চাপলিন। যাকে পৃথিবীর প্রায় সব মানুষই চেনে।
𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅 POST.
🎭 জন্ম ও শৈশব (১৮৮৯, লন্ডন)
পুরো নাম: Charles Spencer Chaplin
জন্ম: ১৬ এপ্রিল ১৮৮৯
তার শৈশব ছিল দারিদ্র্যে ভরা:
- বাবা ছিলেন মদ্যপ, সংসার ছেড়ে যান
- মা মানসিক অসুস্থ হয়ে পড়েন
- ছোটবেলায় এত দারিদ্র্য ছিল যে তাকে ওয়ার্কহাউসেও থাকতে হয়েছে
এই কষ্টই পরে তার অভিনয়ে ফুটে ওঠে — গরিব মানুষের হাসি-কান্না।
🎬 সিনেমায় প্রবেশ
মাত্র ৫ বছর বয়সে মঞ্চে ওঠেন।
১৯১০ সালে আমেরিকায় যান।
তারপর শুরু হলো সিনেমা ইতিহাসের নতুন অধ্যায়।
👒 “The Tramp” চরিত্র
- ছোট টুপি
- ঢোলা প্যান্ট
- ছড়ি
- হাঁটার অদ্ভুত স্টাইল
এই চরিত্রই তাকে বিশ্বখ্যাত করে।
😂 নীরব সিনেমার রাজা
চ্যাপলিন কথা ছাড়া অভিনয় করতেন।
মুখের অভিব্যক্তি + শরীরের ভাষা দিয়েই হাসাতেন ও কাঁদাতেন।
বিখ্যাত সিনেমা:
- The Kid (1921) – অনাথ শিশুর গল্প
- City Lights (1931) – ভালোবাসা ও মানবতা
- Modern Times (1936) – মেশিনের দাসত্বে মানুষ
- The Great Dictator (1940) – হিটলারের বিরুদ্ধে ব্যঙ্গ
🧠 তার কমেডির গভীরতা
তিনি শুধু হাসাননি — সমাজের সমস্যা দেখিয়েছেন:
- দারিদ্র্য
- শিল্পায়নের কষ্ট
- স্বৈরাচার
- মানবতার অভাব
হাসির আড়ালে ছিল প্রতিবাদ।
🇺🇸 আমেরিকা ছাড়ার ঘটনা
রাজনৈতিক মতামতের কারণে তাকে “কমিউনিস্ট সমর্থক” সন্দেহ করা হয়।
১৯৫২ সালে আমেরিকায় ঢুকতে বাধা দেওয়া হয়।
তিনি সুইজারল্যান্ডে চলে যান।
🏆 সম্মান ও শেষ জীবন
- ১৯৭২ সালে অস্কার সম্মাননা
- ১৯৭৫ সালে ব্রিটেনের নাইট উপাধি (Sir Charlie Chaplin)
- মৃত্যু: ২৫ ডিসেম্বর ১৯৭৭
🌟 তার জীবনের বড় শিক্ষা
✔ দারিদ্র্য শেষ কথা না
✔ কষ্ট মানুষকে শিল্পী বানাতে পারে
✔ হাসি হতে পারে প্রতিবাদের শক্ত অস্ত্র
❤️ তার বিখ্যাত উক্তি
“A day without laughter is a day wasted.”
(যে দিন হাসি নেই, সে দিন নষ্ট।)সংগৃহিত
