জীবনে বড় হতে হলে কি করতে হবে
১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।
২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। “Thank you”, “Please” এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।
৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।
৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।
৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।
৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।
৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।
৮. ‘না’ বলতে ভয় পাবেন না।
৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।
১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।
১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।
১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।
১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।
১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।
১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।
১৫. অকারণে শত্রু বাড়াবেন না।
১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।
১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।
১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।
১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।
২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।
২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।
১️⃣ স্কিল বানান — ডিগ্রি না, দক্ষতা
যে মানুষ সমস্যার সমাধান করতে পারে, সেই মানুষই বড় হয়।
নিজেকে জিজ্ঞেস করুন:
👉 “আমি এমন কী পারি, যেটার জন্য মানুষ টাকা দেবে?”
উদাহরণ:
মেশিন বোঝেন → টেকনিক্যাল এক্সপার্ট
হিসাব পারেন → ফাইন্যান্স/ম্যানেজমেন্ট
কথা বলতে পারেন → লিডার/সেলস
একটা স্কিলে একদম ধারালো হন।
২️⃣ ডিসিপ্লিন = ভাগ্যের শর্টকাট
মোটিভেশন ২ দিন থাকে, ডিসিপ্লিন সারাজীবন কাজ করে।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে উঠা
কাজ ফেলে না রাখা
মোবাইল কম, কাজ বেশি
যে নিজের ওপর কন্ট্রোল করতে পারে, সে-ই জীবনে কন্ট্রোল পায়।
৩️⃣ চাপ সহ্য করার ক্ষমতা বাড়ান
বড় মানুষের জীবন = বড় চাপ।
কেউ গালি দেবে
কেউ বাঁধা দেবে
কেউ হাসবে
আপনি থামলেন = আপনি শেষ
আপনি সহ্য করলেন = আপনি এগোলেন
৪️⃣ ভুল করবেন, কিন্তু একই ভুল বারবার করবেন না
ভুল করা সমস্যা না।
ভুল থেকে না শেখা = আসল সমস্যা।
প্রতিদিন রাতে ভাবুন:
আজ আমি কোথায় ভুল করেছি? কাল ঠিক করবো।
৫️⃣ ভালো মানুষের সাথে মিশুন
আপনার ভবিষ্যৎ = আপনার ৫ জন কাছের মানুষের গড়।
যারা শুধু আড্ডা দেয় → সময় নষ্ট
যারা শেখায়, টানে, চ্যালেঞ্জ দেয় → উন্নতি
৬️⃣ নিজের কথা কম, কাজ বেশি
চুপচাপ কাজ করেন এমন মানুষ একদিন সবার উপরে যায়।
শব্দ নয়, রেজাল্ট কথা বলে।
৭️⃣ ধৈর্য = সাফল্যের আসল দাম
আজ বীজ, কাল ফল হয় না।
৩–৫ বছর টানা পরিশ্রম করলে জীবন ঘুরে যায়।
যারা মাঝপথে ছাড়ে → সাধারণ
যারা শেষ পর্যন্ত যায় → অসাধারণ
🔥 শেষ কথা
“কষ্টকে শত্রু ভাবলে হারবেন, কষ্টকে ট্রেনিং ভাবলে জিতবেন।”
-সংগৃহীত
