টাকা ম্যানেজমেন্ট করার গুরুত্বপূর্ণ ট্রিক্স
আমাদের বাংলাদেশের মানুষের টাকা-পয়সার উপর কম জ্ঞান আছে। আমাদের সবার উচিত মানি ম্যানেজমেন্ট করতে পারা। আজকে আমি এই পোস্টে মানি ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব,
যেটা আপনি আপনার লাইফে ব্যবহার করে অনেক বেনিফিট পাবেন।
যদি আমি আপনাকে প্রশ্ন করি —
আপনার প্রতি ঘন্টার দাম কত?
মানে হলো, আপনার কাছ থেকে যদি আমি একটা ঘন্টা চাই, তাহলে আপনি আমার কাছ থেকে কত টাকা চাইবেন?
এই প্রশ্নটার উত্তর বেশিরভাগ মানুষ দিতে পারবে না।
এই প্রশ্নের উত্তর এমন হতে পারে —
আপনি যে জব করেন, ওই জবের প্রতি মাসের স্যালারি আপনি ২২ দিয়ে ভাগ করবেন। এবং যে ভ্যালু আসবে, ওইটাকে আবার ৮ দিয়ে ভাগ করবেন।
কারণ আপনি মাসে ২২ দিন কাজ করেন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করেন।
যদি এগুলো আপনার সাথে না মিলে, তাহলে আপনি আপনার ইনফরমেশন দিয়ে ক্যালকুলেশন করবেন।
ধরা যাক, আপনার প্রতি মাসের স্যালারি ৮০,০০০ টাকা এবং আপনি প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করেন।
তাহলে —
৮০,০০০ ÷ ২২ = ৩৬৩৬
এবং ৩৬৩৬ ÷ ৮ = ৪৫৪
(এটা হলো আপনার প্রতি ঘন্টার ভ্যালু ৪৫৪ টাকা)
ধরে নিলাম, আপনার প্রতি ঘন্টার ভ্যালু ৫০০ টাকা।
এখন আপনি এমন কোনো কাজ করবেন না,
যে কাজটা করতে আপনার এক ঘণ্টা সময় লাগবে, কিন্তু ওই কাজটা করার পরে যে ভ্যালু বা টাকা রিটার্ন আসবে সেটা ৫০০ টাকার থেকেও কম।
মানে, আপনার এক ঘণ্টার যে ভ্যালু, সেই ভ্যালুর থেকেও কম।
উপর থেকে আপনার মনে হবে আপনি জিতে গেছেন,
কিন্তু প্রকৃতপক্ষে আপনি লস করছেন।
আপনি যেখানে দেখবেন, কোনো কাজ করতে এক ঘণ্টা বা তারও বেশি সময় লাগবে,
কিন্তু যে রিটার্ন আসবে সেটা আপনার এক ঘণ্টার ভ্যালুর থেকেও কম —
সেই কাজটা কখনোই করবেন না।
যদি এই ট্রিক্সটা আপনি নতুন জেনে থাকেন,
কমপক্ষে ২০% আলাদা করে রাখুন
খরচের পর যা বাঁচে তা সঞ্চয় নয় ❌
সঞ্চয়ের পর যা থাকে তা খরচ ✔️
2️⃣ ৫০–৩০–২০ রুল (সিম্পল কিন্তু মারাত্মক)
ভাগ কোথায় যাবে
৫০% বাসা, খাবার, প্রয়োজনীয় বিল
৩০% লাইফস্টাইল (ঘোরা, শপিং, মোবাইল)
২০% সেভিং + ইনভেস্ট
কম আয় হলে 60-30-10 দিয়ে শুরু করুন।
3️⃣ “২৪ ঘন্টা রুল” – ইম্পালস শপিং বন্ধ
হঠাৎ কিছু কিনতে ইচ্ছে করলে:
👉 ২৪ ঘন্টা অপেক্ষা
৯০% জিনিসের দরকারই থাকে না।
4️⃣ আলাদা একাউন্ট ট্রিক
একটা একাউন্ট রাখুন শুধু সঞ্চয়ের জন্য।
ATM কার্ড রাখবেন না।
যত কম দেখা যায়, তত কম খরচ হয়।
5️⃣ ইমারজেন্সি ফান্ড = মানসিক শান্তি
লক্ষ্য: ৩–৬ মাসের খরচ জমা
জরুরি সময়:
চাকরি গেলে
অসুখ হলে
বড় সমস্যা এলে
এই ফান্ড আপনাকে ঋণ থেকে বাঁচাবে।
6️⃣ ঋণ নিলে আয় বাড়ানোর জন্য নিন, দেখানোর জন্য না
✔️ ব্যবসা
✔️ স্কিল শেখা
✔️ প্রোডাকটিভ জিনিস
❌ নতুন মোবাইল
❌ বিলাসিতা
❌ অন্যকে ইমপ্রেস করা
7️⃣ ছোট খরচই বড় লিক
চা, সিগারেট, ফাস্টফুড, অনলাইন ছোট শপিং—
মাস শেষে হিসাব করলে চমকে যাবেন।
প্রতিদিন ২০০ টাকা অপ্রয়োজনীয় খরচ =
মাসে ৬,০০০ = বছরে ৭২,০০০ 💥
8️⃣ টাকা বসে থাকলে ছোট হয়, ইনভেস্ট করলে বড় হয়
সেভিং আলাদা
ইনভেস্ট আলাদা
শুরু করতে পারেন:
DPS
মিউচুয়াল ফান্ড
সোনা
ছোট ব্যবসা
9️⃣ লাইফস্টাইল ইনফ্লেশন কন্ট্রোল
আয় বাড়লে খরচ বাড়াবেন না একই হারে।
ধনী লোকের মতো আয় বাড়লে সেভিং বাড়ান।
🔥 গোল্ডেন লাইন মনে রাখুন
“ধনী মানুষ খরচের পর যা বাঁচে তা সেভ করে না; সেভ করার পর যা বাঁচে তা খরচ করে।”
Collected
