একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাব বিক্রেতা প্রতিদিন গড়ে ১০০-৩০০টি ডাব বিক্রি করেন। প্রতি ডাব ১৫০ টাকা। একটু দর কষাকষি করলে হয়তো ১০ টাকা কমতে পারে।

কিন্তু যদি হিসাবটা একটু খুঁটিয়ে দেখি:
প্রতি মিনিট্রাকে আসে কমপক্ষে ২২০০টি ডাব
গাড়িভাড়া ধরা হচ্ছে ১০,০০০ টাকা → প্রতি ডাবে খরচ = ৪.৫০ টাকা
প্রতি ট্রাকে চাঁদা (যা আইনবহির্ভূত, তবুও নিয়ম!) = ৫,০০০ টাকা → প্রতি ডাবে = ২.৫০ টাকা
গড়ে প্রতিটি ডাব কেনা = ৪০-৫০ টাকা
➡️ সব মিলিয়ে একটি ডাবের পিছনে সর্বোচ্চ খরচ = ~৬০ টাকা
তার মানে?
প্রতি ডাবে লাভ = ৯০ টাকা
প্রতিদিন ১০০টি ডাব বিক্রি করলে = ৯,০০০ টাকা
মাসে ২৫ দিন → ২,২৫,০০০ টাকা লাভ (রাস্তায় দাঁড়িয়ে!)
👉 দোকান ভাড়া নেই
👉 ভ্যাট/ট্যাক্স নেই
👉 ব্যবসার কোনো রেজিস্ট্রেশন নেই
👉 রিটার্ন জমা দেওয়ার প্রশ্নই ওঠে না
এত লাভজনক হলে তো সবাই ডাব বিক্রেতা হতে চাইবে!
এই পোস্ট কোনো পেশাকে ছোট করার জন্য নয়। বরং এটি একটি বাস্তবচিত্র – যেখানে একদিকে নিয়ম না মানা ব্যবসার বিশাল লাভ, আর অন্যদিকে নিয়ম মেনে চলা ছোট উদ্যোক্তারা লড়ছেন টিকে থাকার জন্য।
🟡 বাণিজ্য নীতিমালা ও সঠিক মনিটরিং কতটা জরুরি, সেটা বুঝার সময় এসেছে।
