গরুর হাড়ের মাঝে লুকিয়ে রাখা ছিল স্বর্ণমুদ্রা
গরুর হাড়ের মাঝে লুকিয়ে রাখা ছিল এই স্বর্ণমুদ্রাগুলো,
সেটাও প্রায় ২,০০০ বছর আগে। ২০০৩ সালের আগস্ট মাসে এক প্রত্নতাত্ত্বিক খনন চলাকালে বর্তমান ইংল্যান্ডের নরফোক কাউন্টির সেজফোর্ড গ্রাম থেকে এগুলো খুঁজে পাওয়া যায়। বর্তমান ফ্রান্সের উত্তরাঞ্চলে বসবাসকারী আম্বিয়ানি গোত্রের লোকজন এগুলো বানিয়েছিল। এই গোত্র জুলিয়াস সিজারের রোমান আর্মির বিপক্ষে লড়াই করেছিল। ধারণা করা হয়, সেই লড়াইয়ে ব্রিটিশ মার্সেনারিরাও ছিল। হারের পর সেই মার্সেনারি দল ও শরণার্থীরা চলে আসে বর্তমান ইংল্যান্ডের পূর্ব অ্যাংলিয়ায়। এই স্বর্ণমুদ্রাগুলো কেন মাটির নিচে গেল তা নিয়ে দুই ধরনের তত্ত্ব আছে। প্রথম তত্ত্বমতে, যুদ্ধ থেকে প্রাণে বেঁচে ফিরতে পেরে লোকজন দেবতার প্রতি এই মুদ্রাগুলো উৎসর্গ করেছিল। আর দ্বিতীয় তত্ত্ব জানায়, হয়তো কেউ এগুলো লুকিয়ে রেখেছিল, কিন্তু পরে আর সেটা তুলে নিতে পারেনি।
